১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৪৭ এএম BDST banglanew24
10 Jun 2012   01:29:04 AM   Sunday BdST
E-mail this

‘নেতাদের মুক্তি ও সমাবেশস্থলের অনুমতি না দিলে হরতাল’


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘নেতাদের মুক্তি ও সমাবেশস্থলের অনুমতি না দিলে হরতাল’

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাদের রোববারের মধ্যে মুক্তি ও ১১ জুন সোমবারের গণসমাবেশের স্থানের অনুমতি না দিলে মঙ্গলবার হরতাল দিবে বিএনপি।

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিন্ধান্ত হয়েছে বলে দলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
 
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করে সরকার।

ওই মামলায় জামিন না দিয়ে নেতাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

একটি মামলায় নেতারা জামিন পেলেও অন্য একটি মামলায় তাদের বিরুদ্ধে প্রডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।

প্রডাকশন ওয়ারেন্ট জারির ফলে নেতাদের মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছে বিএনপি।

এদিকে, গত ১২ মার্চ ঘোষিত ১১ জুনের গণসমাবেশের স্থান ও মাইক ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ বিএনপি হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে। 

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১০, ২০১২
এমএম/এআই
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান