৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১২:২৩ পিএম BDST banglanew24
25 Nov 2012   01:54:28 PM   Sunday BdST
E-mail this

সরকারের অবহেলায় ফ্লাইওভার দুর্ঘটনা: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সরকারের অবহেলায় ফ্লাইওভার দুর্ঘটনা: ফখরুল
ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের অবহেলার কারণেই চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে নয়াপণ্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, “সরকারের এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি চট্টগ্রাম গিয়ে বলেছিলেন, ফ্লাইওভারের জন্য যে গার্ডার বানানো হয়েছে এর মান খুবই খারাপ। যে কোনো সময় এ গার্ডারের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করেনি। তার এ কথায় কর্ণপাত না করাই দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি বলেন, “১শ’ কোটি টাকায় টেন্ডারের মাধ্যমে আওয়ামী লীগের এক নেতাকে এ কাজ দেওয়া হয়েছিল। সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না।”

ফখরুল বলেন, “এ সরকারের শাসনামলে জীবন ও মাল কোনটারই নিরাপত্তা নেই।”

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখর‍ুল বলেন, “পোস্টার লাগানো যাবে না, গ্রেফতার করা হবে, হত্যা-গুম চলবে, সমাবেশ করতে দেওয়া হবে না, এটাই কি প্রধানমন্ত্রীর উদার গণতন্ত্র?”
 
আগামী ২৮ নভেম্বরের জনসভায় সরকার কোনো প্রকার বাধা না দিয়ে সহযোগিতা করবে বলেও আশাপ্রকাশ করেন ফখরুল।

তিনি বলেন, “আগামী ২৮ নভেম্বর দলমত নির্বিশেষে জনসভা করবো। এটা ধ্বংসাত্বক কর্মসূচি নয়, এটা হচ্ছে গণতন্ত্র আদায়ের কর্মসূচি।”

তিনি বলেন, “সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, চরম জনদূর্ভোগ, আইনশৃঙ্খলার অবণতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নির্দলীয় তত্ত্বাবধায়ক  সরকার পুনর্বহালের দাবিতে এ সমাবেশ।”

১৮ দলীয় জোটের জনসভার সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “জনসভার স্থানগুলোর সংখ্যা সীমিত করা হয়েছে। এটা গণতন্ত্রের অন্তরায়।”

তিনি বলেন, “এই সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে তাদের পরাজিত করতে হবে।”

এজন্য কঠোর ঐক্য গঠনের ওপর জোর দেন ফখরুল।

এছাড়া প্রশাসনকে জনসভায় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- মহানগর বিএনপরি সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৫,২০১২
এমএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান