রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পুঠিয়া সদরে ফরিদ মার্কেটে থানার নতুন আহ্বায়ক আ. রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্রো। বিশেষ অতিথি ছিলেন বিএনপির থানার সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, বিএনপি নেতা রোকুনুজ্জামান আলম, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. আ. সামাদ সরকার, আলী হোসেন, নাজমুল ইসলাম মুক্তা, বাবুল আখতার, আসাদুজামান আসাদ।
এছাড়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফ, ছাত্রনেতা আলাউদ্দীন আলাল, মিজানুর রহমান, শামসুদোহা খান বাবু, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
কেএম রেজা/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর