৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৭:৪১ পিএম BDST banglanew24
28 Jan 2013   05:31:42 PM   Monday BdST
E-mail this

পদ্মভূষণ পদক ফিরিয়ে দিলেন এস জানকি


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মভূষণ পদক ফিরিয়ে দিলেন এস জানকি

সম্প্রতি দক্ষিণ ভারতের প্রবীণ সংগীতশিল্পী এস জানকি-কে পদ্মভূষণ পদকে সন্মানিত  করার পর তিনি এ সন্মান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনি বলেন, `আমি প্রায় ৫৫ বছর ধরে গান করে যাচ্ছি। আমি এর আগেই হয়তো এ সন্মান পেতে পারতাম। যেহেতু পায়নি, তাই এখন আমি শেষ বয়সে এসে তা গ্রহণ করতে চাই না। আমি মানুষের কাছ থেকে অনেক সন্মান ও ভালবাসা পেয়েছি। এতেই আমি খুশি, আর কোন পুরস্কার প্রয়োজন নেই।`

৭৫ বছর বয়সী এই গায়িকা প্রায় ২০ হাজারের বেশি তামিল, তেলুগু, মারাঠি, মালায়াম, কান্নাডা এবং হিন্দি গান গেয়েছেন।  

তিনি আরও বলেন, ‘সরকারের উপর আমার কোন অভিযোগ নেই। আমি এটাও বলছিনা যে সরকার ভুল কিছু করেছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করবো না।’

জানকি এর পূর্বে চারটি জাতীয় পুরস্কার পেয়েছেন। এবং সরকার তাকে এ বছর রিপাবলিক ডেতে পদ্মভুষণ পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেন।

এস জানকি’র ছেলে মুরালি কৃষ্ণা জানান, ‘আমার মায়ের কাছে এই পুরস্কার অনেক দেরিতে এসেছে। এটা তার আরও আগে প্রাপ্য ছিল। তিনি অনেক সন্মানের সাথেই পুরস্কারটি ফিরিয়ে দিয়েছেন।’

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান