নির্মাতা চয়নিকা চৌধুরীর মেয়ে অনুলেখা চৌধুরী। এবার মেয়ের লেখা নাটক নিয়ে নাটক নির্মাণ করতে যাচ্ছেন এ নির্মাতা। নাটকটির নাম ‘এক পথে পা’। ২৩ নভেম্বর থেকে নেপালে নাটকটির শুটিং হবে। এর প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। অন্য চরিত্রের অভিনয়শিল্পী এখনও নির্বাচন হয়নি।
নাকটি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন ‘পুরো নাটকটিই আমার মেয়ে লিখেছে। গল্পটি আমার অনেক পছন্দ হয়েছে তাই এটি নির্মাণ করছি। আশা করছি এটি একটি ভালো কাজ হবে।’
অন্য দিকে চলতি সপ্তাহেই চয়নিকা চৌধুরী রুম্মান রশিদ খানের লেখা একটি নাটকের শুটিং করতে যাচ্ছেন। এ নাটকে অভিনয় করবেন অপূর্ব ও লাক্স তারকা রাখি। ঢাকাতেই এ নাটকটির শুটিং হবে।
বাংলাদেশ সময় : ১৬০০ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১২
গোরা