৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:১৮ পিএম BDST banglanew24
26 May 2012   08:25:16 PM   Saturday BdST
E-mail this

২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশ: প্রধানমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার অনলাইনে কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করে তিনি এ কথা জানান।

অনলাইনে কর পরিশোধ চালু হওয়া উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড।

শেখ হাসিনা বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছিলাম। তিন বছরেই আমরা সেই লক্ষ্য অর্জনে অনেক এগিয়েছি। ইনশাআল্লাহ ২০২১ সালের আগেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো।’
 
এশিয়ার অনেক দেশের আগে বাংলাদেশে অনলাইনে কর পরিশোধ ব্যবস্থা চালু করার জন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কর দেওয়ার সংস্কৃতি বিকাশে এ পদ্ধতি এক নতুন যুগের সূচনা করলো।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান ও এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান