 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা কোম্পানির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্কয়ার ফার্মার ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ১১৯ কোটি ৪৩ লাখ ৪০
হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ২২ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৯৪ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি
আয় (ইপিএস) ২ দশমিক ৫৫ টাকা।
সুতরাং এক বছরে এ কোম্পানির মুনাফা বেড়েছে ২৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে, গত ৯ মাসে (এপ্রিল থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ৩২৪ কোটি
৫১ লাখ টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮ দশমিক ৭৫ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২৯৬ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮ দশমিক ০১ টাকা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর