ঢাকা: রানার বিজয় দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার মিক্সড ডাবলসে শারমিন আলম সারদা ও সজিব পাশি জুটি এবং ঈশিতা আফরোজ ও মামুন বেপারী জুটি ফাইনালে উঠেছে।
সেমিফাইনালে সারদা ও সজিব জুটি ৭-৫, ৬-২ গেমে মৌমিতু জান্নাত ও আকতার হোসেন জুটিকে এবং ঈশিতা ও মামুন জুটি ৬-৪, ৬-৪ গেমে কিবরিয়া আয়দা জামান ভাবনা ও সোহান জুটিকে পরাজিত করেন।
এদিকে পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মহিলা দ্বৈতের সেমিফাইনাল ও ফাইনাল এবং মিক্সড ডাবলস ও সিনিয়র দ্বৈত ৫০+ এর ফাইনাল খেলা নওগাঁ টেনিস ক্লাবে অনুষ্ঠিত হবে।
নওগাঁ টেনিস ক্লাব মাঠে ২৩ ও ২৪ ডিসেম্বর প্রতিযোগিতার বাকি খেলাগুলো হবে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এএইচবি/এফএইচএম