৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:২৩ পিএম BDST banglanew24
02 Sep 2012   04:12:55 PM   Sunday BdST
E-mail this

জিটিভির নতুন ধারাবাহিক ‘মায়াজাল’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জিটিভির নতুন ধারাবাহিক ‘মায়াজাল’

জিটিভি (গাজী টেলিভিশন)-এর নতুন ধারাবাহিক নাটক ‘মায়াজাল’।  ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে তিনটি পরিবারের নানাবিধ ঘটনা, দূর্ঘটনা নিয়ে। এই তিনটি পরিবারের মধ্যে একটি উচ্চবিত্ত শ্রেনীর, একটি মধ্যবিত্ত এবং অন্যটি উচ্চ ও মধ্যবিত্তের মাঝামাঝি অবস্থানে।

উচ্চবিত্ত পরিবারের আশরাফ সাহেবের মেয়ে কৃপাকে কেন্দ্র করেই ধারাবাহিক নাটক ‘মায়াজাল’-এর কাহিনীর শুরু। হঠাৎ করেই একদিন কৃপাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আশরাফ সাহেবের সন্দেহ, মধ্যবিত্ত পরিবার ফয়েজ সাহেবের ছেলে রাতুলের উপর। এই ঘটনায় জড়িয়ে পড়ে দুই পরিবারের আত্মীয় শাহেদ সাহেব। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। চলতে থাকে তিন পরিবারের মধ্যে দ্বন্দ্ব।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আল মনসুর, এস এম মহসিন, রহমত আলী, সাবেরী আলম, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, তৌকির আহমেদ, শহীদুজ্জাম সেলিম, তানিয়া আহমেদ, নওশাবা, আলভী, নিশো, আবিদ রোহান, দীপা খন্দকার, নাদিয়া, অহনা প্রমূখ।

শামস উদ দোহার রচনা ও মিজানুর রহমান লাবুর পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের প্রতি  সোম ও মঙ্গলবার রাত ৯টা ০৫মিনিটে জিটিভিতে প্রচার হচ্ছে।

বাংলাদেশ সময় ১৫৫৫ ঘন্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান