ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শনিবার ই-লাইব্রেরি ও নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।
সিএসই প্রধান কার্যালয়ে শনিবার বিকেল ৩টায় সিএসই ই-লাইব্রেরির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খয়রুল হোসেন।
সিএসই’র পুরাতন ওয়েবসাইটটি সাধারণ ইনভেস্টরদের ও পুঁজিবাজারের সংঙ্গে জড়িত সবার বিভিন্ন তথ্যের চাহিদা পুরণে ব্যার্থ হচ্ছিলো। তাই সিএসই ওয়েবসাইটটিকে আরো অধিক তথ্যবহুল ও ব্যাবহারকারীদের জন্য সহজ করে তুলে ধারার উদ্যোগ গ্রহণ করে। নতুন ওয়েবসাইটটিতে অনেক আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে যা বিনিয়োগকারীদের মার্কেট বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএসই সভাপতি আল মারুফ খান সিএসইতে একটি নতুন মেম্বার লাউঞ্জ এর ও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিএসই পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সিএসই প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
জেএনএ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর