৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫৯ পিএম BDST banglanew24
21 Jul 2012   03:16:42 PM   Saturday BdST
E-mail this

প্রবাসী আব্দুস সাত্তারের ৩টি বইয়ের প্রকাশনা উৎসব


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রবাসী আব্দুস সাত্তারের ৩টি বইয়ের প্রকাশনা উৎসব
ছবি: আশিক/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বই হচ্ছে শিখবার, জানবার ও জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। দেশ ও জাতি গঠনে বইয়ের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষা বা জ্ঞান অহরণ ছাড়া কোনো দেশের বা কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। আর সহজ উপায়ে মানুষের মধ্যে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়াতে সমাজের জন্য বই অপরিহার্য।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সাত্তারের লেখা ৩টি বইয়ের মোড়ক ও প্রকাশনা উৎসবে বক্তারা এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক এখন সময়’ এর ব্যবস্থাপনা সম্পাদক এবং চ্যানেল আই ও এটিএন বাংলার ওয়াশিংটনস্থ স্টাফ রিপোর্টার আব্দুস সাত্তারের লেখা বই তিনটি হচ্ছে, প্রবন্ধ সমগ্র, স্বপ্নেরা উড়ে যায় ও শুধু তোমার জন্য।

বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সাত্তার বিদেশের মাটিতে বসে বই রচনা করে নিজের সংস্কৃতিকে লালন করেছেন। যার উদাহরণ খুবই বিরল। কেননা, বিদেশ ভূমিতে বসে বাংলা সাহিত্য চর্চা বেশ কঠিন একটি কাজ। এরপরও তিনি প্রবন্ধ, উপন্যাস ও কবিতার ওপর তিনটি বই রচনা করেছেন।

বইগুলোর প্রকাশক বইপত্র প্রকাশনের উপ নির্বাহী পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। বক্তব্য রাখেন লেখক আব্দুস সাত্তার, মানবাধিকার কর্মী কবির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান বেলাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শ্যামল দত্ত বলেন, ‘‘বিদেশে প্রায় ৭৫ লাখ প্রবাসী বাঙালি রয়েছে। এ বিশাল সংখ্যক জনগোষ্ঠী ভিন্ন সাংস্কৃতিক জগতে বসবাস করছে। বিশেষ করে প্রবাসীর শিশুরা বেড়ে উঠছে অন্য সংস্কৃতির মধ্য দিয়ে। তাই, আগামী প্রজন্মের কথা চিন্তা করে আমাদের নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে। নইলে বিদেশের মাটিতে বেড়ে ওঠা আমাদের শিশুরা নিজের সংস্কৃতি থেকে হারিয়ে যাবে।’’

তিনি বলেন, সে দিক থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সাত্তার বিদেশে শত ব্যস্ততার মধ্যেও তিন তিনটি বই লিখে নিজ সংস্কৃতির অস্তিত্বকে সমৃদ্ধ করেছেন।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এনএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান