কুমিল্লা: কুমিল্লা ছোটরা সরকারি কলোনি থেকে বৃহস্পতিবার দুপুরে শাহিনুর আক্তার (১৫) নামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, দুপুরে নগরের ছোটরা সরকারি কলোনির অ্যাডভোকেট সোলায়মান আহমেদের বাড়ি থেকে শাহিনুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই সোলায়মানের ফুফাতো বোন শাহিনুরের সঙ্গে পারিবারিক ঝগড়া বিবাদ চলতো এবং তাকে মারধর করা হতো। হয়ত সে ক্ষোভে সকালে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর