১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:১৮ এএম BDST banglanew24
09 May 2012   07:00:52 PM   Wednesday BdST
E-mail this

জাবি ছাত্রলীগের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ: প্রতিবাদ করায় মারধর


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ছিনতাইয়ের প্রতিবাদ করায় অভিযোগকারী নুর নবীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের কাছে লেকের পাশে এ ঘটনা ঘটেছে।

অভিযোগকারী নূর নবী বাংলানিউজকে বলেন, ‘সুইমিং পুলের  লেকের পাশে বন্ধুকে নিয়ে আড্ডা দেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী রুবেল, সাগর ও শামীম সেখানে উপস্থিত হয়।

এই সময় রুবেল, সাগর ও শামীম আমাদের পরিচয় জানতে চাইলে আমি তাদের বলি- আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ সময় তারা আমাদের আইডি কার্ড দেখতে চায়। আমি আইডি কার্ড দেখাতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে এবং আমাদের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।’

এ ঘটনায় অভিযোগকারী নুর নবীর হল মওলানা ভাসানী হলের ছাত্রলীগের নেতাকর্মীদের জানালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন সেই হলের নেতাকর্মীরা।

এরপর কিছুক্ষণ পর দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীরা সমঝোতায় বসেন। সেখানে সমঝোতা না হওয়ায় দুই হলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী শামীমের বিরুদ্ধে এর আগে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা শেখ শরিফুল ইসলাম শরিফ বাংলানিউজকে বলেন, ‘মীমাংসা হয়ে গেছে। তবে ছিনতাইয়ের অভিযোগটি সত্য নয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কে এম আককাছ আলী বলেন, ‘হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকসহ সবাই মিলে বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’

তবে তিনি ছিনতাইয়ের অভিযোগটি সত্য নয় বলে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘন্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান