৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৩৩ পিএম BDST banglanew24
06 Sep 2012   03:19:00 PM   Thursday BdST
E-mail this

তানভীর মোকাম্মেলের নতুন ছবির শুটিং শুরু ১০ অক্টোবর


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তানভীর মোকাম্মেলের নতুন ছবির শুটিং শুরু ১০ অক্টোবর

সরকারের অনুদান নিয়ে এবার ‘জীবনঢুলি’ নামের একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেল। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ।

জানা গেছে নয়াহাট, সাভার, পুবাইল, মানিকগঞ্জ ও খুলনাসহ বেশ কিছু জায়গায় এ ছবির শুটিং হবে।

এ বিষয়ে তানভীর মোকাম্মেল বাংলানিউজকে বলেন, “মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের ঢাকী (ঢাক/ঢোল বাদক) জীবনকৃষ্ণ দাসের অভিজ্ঞতা নিয়েই ছবিটির কাহিনী। জীবনকৃষ্ণ দাস ও তার স্ত্রী সন্ধ্যারাণী দাসকে ঘিরেই এগিয়ে যাবে গল্প। আগামী ১০ অক্টোবর থেকে ঢাকা ও এর বাইরের বেশ কিছু জায়গায় এ ছবির শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক নাটক ও চলচ্চিত্র আমাদের দেশে হয়েছে। তবে আমি আশা করি দর্শকদের কাছে এ গল্পটি অনেক গ্রহণযোগ্যতা পাবে।”

তিনি জানান, এ চলচ্চিত্রে কেন্দ্রীয় দুটি চরিত্র জীবনকৃষ্ণের নাম ভূমিকায় শতাব্দী ওয়াদুদ এবং সন্ধ্যারাণী দাসের চরিত্রে অভিনয় করছেন জ্যেতিকা জ্যোতি।

তথ্য মন্ত্রণালয় ২০১১-১২ অর্থবছরে তানভীর মোকাম্মেলের জীবনঢুলিসহ ছয়টি চলচ্চিত্র নির্মাণে অনুদান দিয়েছে।

তানভীর মোকাম্মেল এ পর্যন্ত মোট ১২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে স্মৃতি একাত্তর (১৯৯১), নদীর নাম মধুমতি (১৯৯৫), অচিন পাখি (১৯৯৬), চিত্রা নদীর পাড়ে (১৯৯৮), লালসালু (২০০১), লালন (২০০৪), কর্ণফুলীর কান্না (২০০৫), রাবেয়া অন্যতম।

উল্লেখ্য. গত ১০ থেকে ১২ আগস্ট হায়দরাবাদে অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। সেখানে প্রদর্শীত তানভীর মোকাম্মেল পরিচালিত ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালন’ প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান