৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১২:১৬ পিএম BDST banglanew24
29 Jul 2012   04:15:57 PM   Sunday BdST
E-mail this

ইউনাইটেড এয়ারের ৯ শতাংশ দর বৃদ্ধি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউনাইটেড এয়ারের ৯ শতাংশ দর বৃদ্ধি

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
 
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে মুন্নু স্টাফলারস কোম্পানির শেয়ার। রোববার এ কোম্পানির শেয়ারের দাম ৭ দশমিক ৬৯ শতাংশ বেড়ে যায়।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
রোববার ইউনাইটেড এয়ার কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৫ দশমিক ৪ টাকায় এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ১৪ টাকা। তবে রোববার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৫ দশমিক ৩ টাকায়। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম ১ দশমিক ৩ টাকা বেড়ে যায়।
 
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১০ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।

রোববার ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির বাজার মুলধন দাঁড়িয়েছে ৬১৭ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মুলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪৪১ কোটি টাকা।
 
বাজারে এ কোম্পানির মোট ৪৪ কোটি ১০ লাখ শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ১২ দশমিক ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮৭ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।

রোববার দাম বাড়ার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড এয়ার ৯ দশমিক ২৮ শতাংশ, মুন্নু স্টাফলারস ৭ দশমিক ৬৯ শতাংশ, ম্যাকসন স্পিনিং ৭ দশমিক ২৩ শতাংশ, আরামিট ৬ দশমিক ৩৯ শতাংশ, সিনো বাংলা ৬ দশমিক ১৯ শতাংশ, মেট্রো স্পিনিং ৫ দশমিক ১৭ শতাংশ, মালেক স্পিনিং ৫ দশমিক ১৪ শতাংশ, ইবনেসিনা ৫ দশমিক ০৫ শতাংশ, দ্বিতীয় আইসিবি ৪ দশমিক ৪৩ শতাংশ এবং রিলায়েন্স ওয়ান ৩ দশমিক ৬৫ শতাংশ দাম বেড়েছে।
 
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে রোববার ডিএসই’র দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড এয়ার, মালেক স্পিনিং, আরডি ফুড, সিনো বাংলা, অ্যাকটিভ ফাইন কেমিকেল, প্রাইম ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, ইবনেসিনা, ইউএলসি এবং পপুলার ফার্স্ট।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান