সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ৩৩৭ কার্টন বিদেশি সিগারেটসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।
পকিস্তানের করাচি শহরের বাসিন্দা মোঃ ওয়ালিদের পুত্র মোঃ জাহিদকে (৩৭) বুধবার সকালে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়।
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ জানায়, বুধবার ৯টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০৪) করে জাহিদ দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নামে।
এ সময় কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করে ৩৩৭ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করে। তার কাছে ৩ ধরণের সিগারেট পাওয়া গেছে বলে কাস্টমস সূত্র বাংলানিউজকে জানিয়েছে।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সাব্বির আহমদ,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com