৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:৫৪ পিএম BDST banglanew24
27 Jul 2012   01:21:16 AM   Friday BdST
E-mail this

দাতা সংস্থাগুলোর প্রতিশ্রুরি হার কমেছে


মফিজুল সাদিক, করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় ২০১১-১২ অর্থ বছরে দাতা সংস্থাগুলোর বৈদেশিক প্রতিশ্রুতির হার কমেছে ৬৭০ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার।

২০১০-১১ অর্থবছরের বৈদেশিক প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৬১৬৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। ২০১১-১২ অর্থবছরের তা কমে দাঁড়িয়েছে ৪৪৯৭ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলারে।

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ(ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফলে গত বছরের তুলনায় বৈদেশিক প্রতিশ্রুতি কমেছে ৬৭০ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার।

২০১০-১১ অর্থবছরের বৈদেশিক প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৬১৬৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ঋণ ছিল ৫৩৩৮ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদান ছিল ৮৩০ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।

আর ২০১১-১২ অর্থবছরে বৈদেশিক প্রতিশ্রুতির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৪৪৯৭ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৩২১৬ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন এবং অনুদান ১২৮১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার।

২০১১-১২ অর্থবছরের অর্থছাড় হয়েছে ২০৩৩ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ঋণ ১৪৫৯ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদান ৫৭৩ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
সম্পাদনা: ইলিয়াস সরকার, স্টাফ করেসপন্ডেন্ট/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান