৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:২৫ পিএম BDST banglanew24
29 Jul 2012   06:08:27 PM   Sunday BdST
E-mail this

লোকসভায় সীমান্ত প্রটোকল চুক্তি কার্যকর হবে : মিজারুল কায়েস


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লোকসভায় সীমান্ত প্রটোকল চুক্তি কার্যকর হবে : মিজারুল কায়েস

ঢাকা: পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেছেন, ভারত বাংলাদেশকে যে সকল বিষয়ে আশ্বস্ত করেছে তা দ্রুত বাস্তবায়ন না হলে জনগণের মধ্যে ইতিবাচক ধারণার সৃষ্টি হবে না। তা অবশ্যই ভারতকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

রোববার বিকেলে পরারাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

পররাষ্ট্র সচিব বলেন, সীমান্ত প্রটোকল চুক্তি (১৯৭৪ সাল) তাদের মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। অচিরেই ভারতের লোকসভায় উপস্থিত দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ হলেই এটি কার্যকর হবে।

তিনি আরো বলেন, ভারত বন্দি বিনিময় চুক্তি করতে যে আগ্রহ দেখিয়েছে এতে বাংলাদেশ সম্মত হয়েছে। এছাড়া ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা পানি চুক্তিকে সবচেয়ে বড় ইস্যু উল্লেখ করে এই চুক্তি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বলে জানান তিনি।

তিনি অন্য এক প্রসঙ্গে বলেন, নেপালের পররাষ্ট্র সচিব সোমবার বাংলাদেশ সফরে আসছেন। মঙ্গলবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময় : ১৭৪৮ ঘন্টা, জুলাই ২৯, ২০১২
কেজেড/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান