দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকা থেকে ভারতীয় সাড়ে ১২ হাজার যৌন উত্তেজক সানাগ্রা ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছেন ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার দুপুরে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকা থেকে ১০ কার্টুন যৌন উত্তেজক ট্যাবলেট আটক করা হয়।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যান। উদ্ধারকৃত কার্টুন থেকে সাড়ে ১২ হাজার পিস যৌন উত্তেজক সানাগ্রা ও ভায়াগ্রা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় বিজিবি সদস্যদের পক্ষ হতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য প্রায় ৩১ লাখ টাকা বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর