১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:০৫ এএম BDST banglanew24
22 May 2012   08:00:54 PM   Tuesday BdST
E-mail this

বিশ্বের সেরা ব্র্যান্ড অ্যাপল!


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বের সেরা ব্র্যান্ড অ্যাপল!

বিশ্বের শীর্ষ ব্র্যান্ড অ্যাপল। দীর্ঘদিন ধরেই অ্যাপল সুখ্যাতির সঙ্গে এ অবস্থান ধরে রেখেছে। বিশ্বের শীর্ষ ১০টি ব্র্যান্ডের মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। গবেষণামাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

আইফোন এবং আইপ্যাড নির্মাতা অ্যাপল ব্র্যান্ড ভ্যালুর হিসাবে ১৯ ভাগ অংশ দখলে রেখেছে। এ মুহূর্তে আর্থিক সমীকরণে ১৮ হাজার ৩০০ কোটি ইউএস ডলারের প্রতিষ্ঠান হয়ে উঠেছে অ্যাপল।

ব্র্যান্ড বিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান ব্র্যান্ডজ সূত্র জানিয়েছে, অর্থের হিসাবে ৩৭ ভাগ বাজার দখলে নিয়েছে অ্যাপল। এদিকে এ গবেষণার সপক্ষে দাঁড়িয়েছে আরেক বাজার-গবেষণা সংস্থা মিলওয়ার্ড ব্রাউন।

এদিকে আইপিও পদ্ধতির মাধ্যমে বিশ্বের শেয়ারবাজারে ফেসবুক এখন শক্ত অবস্থানে। বিশ্বের শীর্ষ ১০০টি শেয়ারের মধ্যে ফেসবুক একটি। আর আর্থিক মূল্যমানে ফেসবুকের ভ্যালু এখন ৮ হাজার ২০০ কোটি ডলার। ব্র্যান্ড ভ্যালুর বাড়ার কারণেই শেয়ারবাজারে শক্ত অবস্থান নিয়েছে ফেসবুক।

নতুন বাজার-গবেষণায় বিশ্বের সেরা ১০টি ব্র্যান্ডের মধ্যে সাতটিই আছে প্রযুক্তির দখলে। এর মধ্যে ম্যাকডোনাল্ডস চতুর্থ আর কোকা-কোলা আছে ষষ্ঠ অবস্থানে। তবে সব কিছুকে ছাপিয়ে অ্যাপলই এখন শীর্ষ ব্র্যান্ড।

বাংলাদেশ সময় ২০০১ ঘণ্টা, মে ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান