৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৩৫ পিএম BDST banglanew24
02 Sep 2012   07:34:07 PM   Sunday BdST
E-mail this

বিপুল মেহতা এবারের ‘ইন্ডিয়ান আইডল’


জাবেদ ইকবাল
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিপুল মেহতা এবারের ‘ইন্ডিয়ান আইডল’

আমেরিকান আইডলের আদলে ভারতীয় টিভি চ্যনেল সনিতে ২০০৪ সাল থেকে প্রচার শুরু হয়েছিল রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। চলতি বছর অনুষ্ঠিত হলো এ আয়োজনের ষষ্ঠ আসর। গত ০১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এবারের ইন্ডিয়ান আইডল খেতাব জয় করলো পাঞ্জাবের ছেলে ২১ বছর বয়সী বিপুল মেহতা।

এ প্রতিযোগিতার আওতায় চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পুরো ভারতের বিভিন্ন এলাকার আনাচে-কানাচে সুরেলা কন্ঠের শিল্পী খোঁজা শুরু হয় । শিল্পী খোঁজার দায়িত্বে ছিলেন সঙ্গীত পরিচালক আনু মালিক, সেলিম মার্চেন্ট ও কণ্ঠশিল্পী সুনিধী চৌহান। অডিশন রাউন্ড শেষে গালা রাউন্ডে প্রথম বারের মত সুপার বিচারক হিসেবে বিচারক প্যানেলে যোগ দেন ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী আশা ভোঁসলে।

কে হবেন এবারের ইন্ডিয়ান আইডল? এটি জানার আগ্রতে গত ০১ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের মানুষ টিভির সামনে ভীড় করে। অনুষ্ঠানে ফাইনাল রাউন্ডের প্রতিযোগীদের পারফর্মেন্সের পাশাপাশি হুসাইন এবং মিনি মাথুরের অনবদ্য পরিবেশনা অনুষ্ঠানকে করে আকর্ষণীয়। আয়োজনের সেরা তিন প্রতিযোগী বিপুল মেহতা, দেভেনন্দ্র পাল সিং ও অমিত কুমার মতোই দর্শকেরা অপেক্ষায় প্রহর গুনছিল সেই মাহেন্দ্রক্ষণের। মজার ব্যাপার হল. এবারের সেরা তিন প্রতিযোগী ছিল পাঞ্জব প্রদেশের।

দর্শকদের অনেকেরই ধারণা ছিল ইন্ডিয়ান আইডল-সিক্স হিসেবে দেভেনন্দ্র পাল সিংয়ের নাম ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। কেননা ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-লতা মঙ্গেশকর এবং দর্শক জরিপে অনেকটা এগিয়ে ছিলেন দেভেনন্দ্র সিং। কিন্তু দর্শকের হাতে ভাগ্যের চাবি থাকলে সেই তালা নাও খুলতে পারে তাই প্রমাণ হল এবারের আয়োজনে।

দেভেনন্দ্র সিংয়ের ভাগ্যের তালায় রীতিমতো জং ধরিয়ে ইন্ডিয়ান আইডল-সিক্স হিসেবে ঘোষণা করা হলো  বিপুল মেহতার। পুরস্কার হিসেবে বিপুল মেহতা পেয়েছেন নগদ ৫০ লাখ রুপি, একটি সুজুকি বাইক ও নিশান গাড়ি এবং সনি এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি একক অ্যালবামের কনট্রাক্ট।

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতরাস অঞ্চলের সন্তান বিপুল মেহতা। ২১ বছর বয়সী এই নতুন ভারতের আরেকটি প্রতোযোগীতা ‘ভয়েস অব ইন্ডিয়া সেশন-২’ এর র্শীষ পাঁচে ছিলেন। বিপুল মেহতা সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন। ভবিষ্যতে তিনি সাউন্ড ইঞ্জিনিয়র হিসেবে ক্যারিয়ার গড়তে চান।

ইন্ডিয়ান আইডল সিক্স হওয়ার প্রতিক্রিয়ায় বিপুল মেহতা জানান, দেশের মানুষ আমাকে এত ভালোবাসে, আমি জানতাম না। সবার কাছে আমি কৃতজ্ঞ।

এর আগে ২০০৪ সালে প্রথম ইন্ডিয়ান আইডল হন অভিজিৎ সাওয়ান্ত, দ্বিতীয় আইডল সন্দীপ আচার্য, তৃতীয় আইডল প্রশান্ত তামাং, চতুর্থ আইডল সৌরভি দেবভার্মা, পঞ্চম আইডল শ্রীরাম চন্দ্র নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময় ১৮১০ ঘন্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান