৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:১৯ এএম BDST banglanew24
07 Jul 2012   05:04:52 AM   Saturday BdST
E-mail this

ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সামনে বাংলাদেশিদের সমাবেশ বুধবার


শিহাবউদ্দিন কিসলু, নিউইয়র্ক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: দুর্নীতির অভিযোগে বাংলাদেশে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিলের প্রতিবাদে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি আই রাসেল শুক্রবার জানিয়েছেন, বিশ্বব্যাংকের সামনে গণসমাবেশ করার জন্য ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয়েছে।

আগামী ১১ জুলাই বুধবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বিএনপি-জামাত জোটের ষড়যন্ত্রের সঙ্গে ইউনূস ষড়যন্ত্র যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সব সফলতাকে ব্যর্থ করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের গৃহীত দেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয় বহুমুখী পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি মিথ্যা দুর্নীতির অভিযোগে বাতিল করে দেয় বিশ্বব্যাংক।

তারা বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ ও সামাজিক উন্নয়নের জন্য বিশ্বব্যাংক কর্তৃক ঋণচুক্তি পুনরায় রিভিউ করার জন্য আগামী ১১ জুলাই বুধবার বেলা ১২ থেকে ৪টা পর্যন্ত ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ।

বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।

বাংলাদেশ সময় : ০৪৫৯ ঘণ্টা, জুলাই ০৭,২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান