৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৩২ পিএম BDST banglanew24
16 Jun 2012   08:08:30 PM   Saturday BdST
E-mail this

পানগাঁও অভ্যন্তরীণ নৌ-কন্টেইনার টার্মিনাল চালুর দাবি বিজিএমইএ’র


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পানগাঁও অভ্যন্তরীণ নৌ-কন্টেইনার টার্মিনাল চালুর দাবি বিজিএমইএ’র

ঢাকা: রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের পণ্যবাহী কন্টেইনার অপেক্ষাকৃত কম সময়ে ও সাশ্রয়ী খরচে পরিবহনের জন্য পানগাঁও টার্মিনাল দ্রুত চালু করার দাবি জানিয়েছে বাংলাদশে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি(বিজিএমইএ)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা পর্যন্ত সড়ক ও রেলপথে তৈরি পোশাক শিল্পের কন্টেইনার পরিবহনে প্রচুর অর্থ ব্যয়। সময়ও বেশি লাগে। অন্যদিকে, নদীপথে কন্টেইনার পরিবহন করে রাজধানীর কাছাকাছি নেওয়ার সুযোগ হলে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে।

এতে আরো বলা হয়, নৌপথে পরিবহন ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের পানগাঁও এ বুড়িগঙ্গা নদীর তীরে একটি অভ্যন্তরীন কন্টেইনার টার্মিনাল নির্মাণ করে।

অথচ প্রচুর অর্থ ব্যয় নির্মাণ করা টার্মিনালটি এখনও চালু করা হয়নি। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের পণ্যবাহী কন্টেইনার অপেক্ষাকৃত কম সময়ে ও সাশ্রয়ী মূল্যে পরিবহনের স্বার্থে পানগাঁও টার্মিনালটি অতি দ্রুত চালু করার প্রয়োজন। এজন্য নৌ-পরিবহন মন্ত্রীর হস্থক্ষেপও দাবি করেছে বিজিএমইএ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
টিএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান