ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দাম কমার শীর্ষে অবস্থান করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
এছাড়া দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম। রোববার এ কোম্পানির শেয়ারের দাম ১৩ দশমিক ২১ শতাংশ কমে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ব্যাংকটির শেয়ার সর্বোচ্চ ১৮ দশমিক ২ টাকায় এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৩ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ২০ দশমিক ৭ টাকা। তবে সোমবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৭ দশমিক ৬ টাকায়। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম ৩ টাকা কমে যায়।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৮ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭০৩ কোটি ৮৬ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৪৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৪০ কোটি টাকা।
বাজারে এ কোম্পানির মোট শেয়ার রয়েছে ৩৪ কোটি ৩২ হাজার। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১২ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৯৬ শতাংশ।
উল্লেখ্য, ব্যাংকিং খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে।
এ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই বেলা ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭১ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩৮ টাকা।
অন্যদিকে, সোমবার ডিএসইতে দাম কমার দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১৮০ টাকায় এবং সর্বনিম্ন ১৮০ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের দাম ছিল ২০৭ দশমিক ৪ টাকা। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ২৭ টাকা।
সোমবার দাম কমার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৪ দশমিক ৯৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৩ দশমিক ২১ শতাংশ, সিয়ামপুর সুগার মিলস ৯ দশমিক ১৭ শতাংশ, হাক্কানী পাল্প ৬ দশমিক ৪১ শতাংশ, আরএন স্পিনিং ৫ দশমিক ৪০ শতাংশ, জুট স্পিনিং ৫ দশমিক ১৮ শতাংশ, কহিনুর কেমিক্যাল ৫ দশমিক ১৫ শতাংশ, পিপলস ইন্সুরেন্স ৪ দশমিক ৭২ শতাংশ, জিল বাংলা ৪ দশমিক ৬৭ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্স ৪ দশমিক ৬৫ শতাংশ দাম কমেছে।
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে সোমবার ডিএসই’র দাম কমার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং, আজিজ পাইপ, রিলায়েন্স, এফবিএফআইএফ, ফার্স্ট বিএলআরএস, বিডি অটোকার, কাশেম ড্রাইসেল, সোনার বাংলা, কে অ্যান্ড কিউ এবং গ্রামীণ-১।
বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর