১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:১৭ পিএম BDST banglanew24
03 Apr 2012   02:20:37 PM   Tuesday BdST
E-mail this

ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ড: হত্যাকারীর নাম প্রকাশ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ড: হত্যাকারীর নাম প্রকাশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। সোমবার যুক্তরাষ্ট্রের  ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ড শহরের একটি বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়ে সাত জনকে হত্যা করে এক উন্মত্ত বন্দুকধারী। এতে আহত হয় আরো চার জন।

পুলিশ জানিয়েছে ৪৩ বছর বয়সী ওই খুনির নাম ওয়ান গোহ। তিনি কোরিয়ান বংশোদ্ভূত বলে জানা গেছে। অকল্যান্ড পুলিশের প্রধান হাওর্য়াড জর্দান বলেন ওকোস বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর দায়ে অভিযুক্ত ওয়ান গোহ ওই প্রতিষ্ঠানেরই  সাবেক ছাত্র।

হত্যাকারী পরবর্তীতে ঘটনাস্থলের নিকটবর্তী আলামেদা শহরের একটি সুপারমার্কেটের সামনে পুলিশের কাছে আত্মসমর্পণ  করে বলে জানান তিনি।

অকল্যান্ড শহরে অবস্থিত ওকোস বিশ্ববিদ্যালয় মূলত একটি ব্যক্তিমালিকানাধীন ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে ধর্মতত্ত্ব, সঙ্গীত ও নার্সিংয়ের ওপর শিক্ষা দেওয়া হয়।

সোমবারের ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হন পাঁচ জন। বাকি দুই জন হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়:১৪০৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান