৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:৪১ এএম BDST banglanew24
16 Aug 2012   05:47:39 PM   Thursday BdST
E-mail this

অক্টোবরে সিঙ্গাপুরে ফ্লাইট চালু করছে ইউনাইটেড এয়ার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অক্টোবরে সিঙ্গাপুরে ফ্লাইট চালু করছে ইউনাইটেড এয়ার

ঢাকা: বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান পরিবহন কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড আগামী অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট চালু করতে যাচ্ছে। ফ্লাইটটি সপ্তাহে দুইদিন এ রুটে চলাচল করবে।
    
ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশের পুঁজিবাজারে একমাত্র বিমান সংস্থা যা বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট, কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

 এছাড়া, ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ সব রুটে (চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী ও সৈয়দপুর) ফ্লাইট পরিচালনা করছে তারা।  

ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭০ আসনের এমডি-৮৩ উড়োজাহাজ দিয়ে তারা ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১০ জুলাই ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ-৮ দিয়ে ঢাকা থেকে সিলেট রুটে পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে তাদের রয়েছে দু’টি ড্যাশ-৮ ১০০, দু’টি এটিআর-৭২, তিনটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট নয়টি উড়োজাহাজ।

এছাড়া, আগামী সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের তৈরি ১৮ আসনের ৪টি জেটস্ট্রিম উড়োজাহাজ ইউনাইটেডের বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এগুলো দিয়ে অভ্যন্তরীণ রুটের অব্যবহৃত বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালিত হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গন্তব্য রিয়াদ, দাম্মাম, আবুধাবি অপারেশন শুরু করারও পরিকল্পনা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
আইএইচ/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান