আগামী ৭ অক্টোবর ভারতের কলকাতার `আকাদেমি অব ফাইন আর্টস` মঞ্চে ঢাকা থিয়েটারের `ধাবমান` প্রদর্শিত হবে।এটা তাদের ৩৩তম প্রযোজনা।
স্থানীয় নাট্যদল `শূদ্রক` আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে এটি মঞ্চায়িত হবে। প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ।
এ বিষয়ে প্রযোজনাটির নির্দেশকের সহকারী রুবাইয়াৎ আহমেদ বাংলানিউজকে বলেন, `আমরা আজ সকালে ৩০ সদস্যের দল নিয়ে কলকাতায় যাচ্ছি। সেখানকার `আকাদেমি অব ফাইন আর্টস` মঞ্চে ধাবমানের ২৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।`
রুবাইয়াৎ আরো বলেন, `এর আগে ৪ অক্টোবর ঢাকায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই নাটকটি মঞ্চায়ন হচ্ছে। নাটকটি ইতোমধ্যেই দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে।`
বাংলাদেশ সময়: ১৮৫৯ঘণ্টা, অক্টোবর ৫,২০১২
এমকে