চট্টগ্রাম: আবাসন শিল্পে গ্রাহকসেবার মান বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে ফিনলে প্রপার্টিজ লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।
ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম খসরু ও আইডিএলসির হেড অব কনজ্যুমার ডিভিশন ইরতেজা এ খান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ চুক্তির ফলে ফিনলে প্রপার্টিজের গ্রাহকেরা সহজ শর্তে আইডিএলসির কাছ থেকে ঋণসুবিধা পাবে।
এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিনলে প্রপার্টিজের হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ নাসের, হেড অব কর্পোরেট সার্ভিসেস মো. আলী করিম, আইডিএলসির জ্যেষ্ঠ ব্যবস্থাপক বিশাখা মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ১২, ২০১২
এআরএম/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর