৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:০২ পিএম BDST banglanew24
16 Jun 2012   06:04:52 PM   Saturday BdST
E-mail this

রাজশাহীতে অর্থনৈতিক উন্নয়নে এসএমই ঋণ দিচ্ছে বিডিবিএল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহীতে অর্থনৈতিক উন্নয়নে এসএমই ঋণ দিচ্ছে বিডিবিএল

রাজশাহী: রাজশাহীর অর্থনীতির ভিত্তিকে সুদৃঢ় করার লক্ষে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও সেবা বৃদ্ধির জন্য স্বল্প, মাঝারি এবং দীর্ঘমেয়াদি এসএমই ঋণ দিচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।

একইসঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য নারী উদ্যোক্তা ঋণ চালু করেছে ব্যাংকটি।

মহানগরীর আলুপট্টি মোড় সংলগ্ন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ শাখার ব্যবস্থাপক শওকত আলী বাংলানিউজকে জানান, পৃথক শিরোনামে চার সেক্টরে দেওয়া হবে এ ঋণ। ‘আশার আলো’ নারী উদ্যোক্তা ঋণ: এ সেক্টরে সহজ শর্তে ও কম সুদে (বর্তমানে ১৪ শতাংশ হারে ত্রৈমাসিক ভিত্তিতে) একজন নারী ঋণ নিতে পারবেন।

পুনঃঅর্থায়ন স্কিমের সুবিধাপ্রাপ্তি সাপেক্ষে ব্যাংক রেট সর্বোচ্চ ১০ শতাংশ ধরা হয়েছে। তবে সুদের হার পরিবর্তন হতে পারে। প্রকল্প অথবা ব্যবসার উৎপাদন ও বিপণন চক্রের সঙ্গে সমন্বয় করে ১ থেকে ৫ বছরের মধ্যে সহজ কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। গ্রেস পিরিয়ড সর্বোচ্চ ১২ মাস। বর্তমানে ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে।

তবে ৫ লাখের ঊর্ধ্বে ঋণের ক্ষেত্রে ঋণের ১ দশমিক ২৫ গুণ স্থায়ী সম্পদ জামানত দিতে হবে। এক্ষেত্রে ঋণ গ্রহীতার যোগ্যতা হিসেবে কমপক্ষে ১ বছরের শিল্প ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ট্রেড লাইসেন্সধারী হতে হবে। টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) থাকতে হবে।

‘কলের চাকা টাকার ঝাঁকা’ (শিল্প ও সেবা): বর্তমানে এ প্রকল্প ও চলতি মূলধনের ঋণের সুদের হার ১৫ শতাংশ। রয়েছে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক কিস্তিতে সর্বোচ্চ ৫ বছরে ঋণ পরিশোধের সুযোগ। রয়েছে ১ বছর মেয়াদি চলতি মূলধন, ক্যাশ ক্রেডিট সুবিধা। এক্ষেত্রে ঋণের বিপরীতে স্থায়ী সম্পদের অনুপাত হবে ১ দশমিক ২৫ গুণ।

এজন্য ঋণ গ্রহীতার যোগ্যতা থাকতে হবে আশার আলো ঋণের মতো। তবে ঋণগ্রহীতাকে অবশ্যই শিল্প ও ব্যবসা পরিচালনায় উদ্যমী ও পরিশ্রমী হতে হবে।

‘খামার বাড়ি’ (কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ঋণ) : বর্তমানে এ প্রকল্পে ও চলতি মূলধন ঋণের সুদের হার ১৫ শতাংশ। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ৬০:৪০ এবং মাঝারি ঋণের ক্ষেত্রে ৫০:৫০ ঋণ ও সম মূলধন অনুপাত থাকতে হবে।

এক্ষেত্রে ঋণ গ্রহীতার ১ বছরের অধিক কৃষি পণ্য সংক্রান্ত ব্যবসা ও শিল্পের সঙ্গে জড়িত থাকতে হবে। এছাড়া বৈধ লাইসেন্স ও টিআইএন থাকতে হবে।

‘প্রসার’ (ব্যবসা ঋণ): চতুর্থ সেক্টর অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক কিস্তিতে ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধ করতে হবে। সহজ শর্তে ও নমনীয় হারে (বর্তমানে ১৪ শতাংশ) সুদ ধার্য করা হয়েছে।

বছর শেষে ঋণ নবায়নের সুযোগ আছে। ঋণের বিপরীতে ঋণসীমা আবৃত করে ব্যাংকের বিনিয়োগ নীতিমালা মোতাবেক প্রয়োজনীয় সহায়ক জামানত রাখতে হবে। এক্ষেত্রেও আগের তিনটির মতোই ঋণ গ্রহীতার যোগ্যতা থাকতে হবে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাজশাহী কার্যালয়ের ব্যবস্থাপক শওকত আলী এ সম্পর্কে বলেন, “এটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ইতোমধ্যে অনলাইন ব্যাংকিং চালুর প্রক্রিয়া চলছে। স্বল্পতম সময়ে নতুন নতুন শাখা খোলার মাধ্যমের বাণিজ্যিক কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা,  জুন ১৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান