ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে ডিআরইউ-বিওএ ক্রীড়া সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্ব কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
কর্মশালায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী এবং জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ ওয়ালীউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউ ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ। কর্মশালায় বিভিন্ন দৈনিক, টেলিভিশন চ্যানেল ও বার্তা সংস্থার নবীন ক্রীড়া সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা জুন ৩০, ২০১২
সম্পাদনা: বেনু সূ্ত্রধর, নিউজরুম এডিটর