ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগাম জামিনের জন্য প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্যব্যারিস্টার মওদুদ আহমদসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষ করে মওদুদ আহমদ প্রধান বিচারপতির উদ্দেশে রওনা হন।
এর আগে মওদুদ আহমদ মোবাইল ফোনে জ্যেষ্ঠ আইনজীবীদের আদালতে উপস্থিত থাকতে বলেন।
মওদুদ আহমদের সঙ্গে আছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রোববারের হরতালে বোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোট নেতাদের নামে রোববার রাত ও সোমবার সকালে দু’টি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
জেপি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com