মাগুরা: মাগুরা সদর উপজেলার কছুন্দি এলাকায় বৃহস্পতিবার বাসের ধাক্কায় নিখিল চন্দ্র বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শ (এসআই) সরোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা হাইওয়ের কছুন্দি এলাকা দিয়ে বাই সাইকেলে চড়ে নিখিল চন্দ্র মাগুরার দিকে আসছিলেন। পথে ফরিদপুর থেকে মাগুরামুখী শাহ ফরিদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠনো হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর