৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:৩৮ পিএম BDST banglanew24
16 Aug 2012   07:21:14 PM   Thursday BdST
E-mail this

নিউইয়র্কে খালেদার জন্মদিনে ৬৮ পাউন্ড কেক


লাবলু আনসার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র জাসাস ও ছাত্রদল ৬৮ পাউন্ড ওজনের কেক কেটে খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন পালন করলো নিউইয়র্কে। ১৫ আগষ্ট প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রিটে প্রিন্স ও খাবার বাড়ী রেষ্টুরেন্টের সামনে জাসাস ও ছাত্রদল যৌথভাবে এই অনুষ্ঠান করে।কেক কাটা ছাড়াও হ্যাপি বার্থ ডে ব্যানারসহ রং বে রং এর বেলুনও অনুষ্ঠানস্থলে শোভা পায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর শাখার সদস্য সচিব এমএ সালাম, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক বাহালুল সৈয়দ উজ্জল, শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, কাজী সাখাওয়াত হোসেন আযম,  ইলিয়াস খান, জসীম উদ্দীন ভূইয়া, নূর মোহাম্মদ, রফিকুল মাওলা, তোফায়েল চৌধুরী লিটন, সাইদুর রহমান সাইদ, এমএ খালেক আকন্দ, মোবারক হোসেন অঞ্জন, মেহেদী হাসান, মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুল হক, নাসিম আহমেদ, রুহুল আমীন নাসির, জাহাঙ্গীর আলম, এসএম মাইনুল করিম টিপু, দেওয়ান কাউসার  প্রমুখ ।

অনুষ্ঠানের বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময় : ১৯১৫ ঘণ্টা, আগষ্ট ১৬, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান