জ্যামাইকা: আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো হবে জ্যামাইকা ও ত্রিনিদাদে। সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কার ক্যারিবীয় সফরের বিকল্প হিসেবে এ সিরিজের আয়োজন করা হচ্ছে। দুই দেশের খেলোয়াড়রাই যেন আইপিএল’এ অংশগ্রহণ করতে পারে সেজন্যই এ ব্যবস্থা।
ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) নির্ধারিত সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল লঙ্কানদের। ৩ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত আইপিএল‘এ খেলোয়াড়দের সুযোগ করে দিতে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে, আর টেস্ট সিরিজের সূচিও পিছিয়ে নেয়া হয়েছে।
ত্রিদেশীয় সিরিজ হবে ৭ ম্যাচের, যেখানে প্রত্যেক দলই ফাইনালের আগে একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। আগামী বছর জিম্বাবুয়ে ও পাকিস্তানও ক্যারিবীয় সফরে যাবে। এই প্রথমবারের মতো চারটি আন্তর্জাতিক দল এক বছরে ক্যারিবীয় সফরে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১২
এফএইচএম