৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:২২ এএম BDST banglanew24
26 Jun 2012   08:07:02 PM   Tuesday BdST
E-mail this

টেকনাফে ১৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার : কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের জব্দকৃত ১৪ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় আর্ন্তজাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে একটি র‌্যালি শেষে ব্যাটালিয়ন দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিমউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন, ৪২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিকুর রহমান, অপারেশন অফিসার ক্যাপ্টেন এইচ কামরুল হাসান, ক্যাপ্টেন রাকিবুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকার আবু ছিদ্দিক মাকের্ট প্রাঙ্গণে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে গত ২৩ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত বিজিবির জব্দকৃত ১৪ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এতে ইয়াবাসহ ১৪ ব্র্যান্ডের দেশি-বিদেশি মদ ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকগুলোর মধ্যে ইয়াবা পিচ ৫৭৩, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা, চোলাই মদ ৯৮৬ লিটার, বিয়ার ১ হাজার ৪৮৭ ক্যান, ১৮৩ বোতল বিদেশি মদ।

এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সময় : ১৯৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান