৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৫৪ পিএম BDST banglanew24
11 Dec 2012   07:38:54 PM   Tuesday BdST
E-mail this

চীনে ছিনতাইয়ের পরিকল্পনা করায় ৩ জনের ফাঁসি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চীনে ছিনতাইয়ের পরিকল্পনা করায় ৩ জনের ফাঁসি

ঢাকা : চীনের জিনঝিয়াং প্রদেশে ছিনতাইয়ের পরিকল্পনার অভিযোগ এনে ৩ জনকে ফাঁসির দণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত।

মঙ্গলবার দেশটির সরকারি গণমাধ্যম জানায়, দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির বিরুদ্ধে চলতি বছরের জুনে একটি ছিনতাই পরিকল্পনার অভিযোগ আনা হয়।

গণমাধ্যম আরও জানায়, পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে, অভিযুক্তরা কী ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যম।

উল্লেখ্য, চলতি বছরের জুনে সরকারি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, হোতান থেকে উরুমকিগামী ‘তিয়েনজিয়েন এয়ারলাইনস’ এর একটি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়েছে।
ঐ ঘটনায় পুলিশ মুসলিম উইঘুর গোষ্ঠির ৬ জন সদস্যকে আটক করে।

সেসময় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আটককৃতদের কারাগারে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, ঐ সময় আটককৃত বাকি ৪ জনকেই এই দণ্ড দেয়া হয়েছে!

বাংলাদেশ সময় : ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান