১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:০১ পিএম BDST banglanew24
31 Jan 2013   04:07:50 AM   Thursday BdST
E-mail this

২৭ ফেব্রুয়ারি রাজবাড়ীতে খালেদার আগমন উপলক্ষে প্রস্তুতি সভা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ২৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজবাড়ী সফর উপলক্ষে জেলা বিএনপি’র প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি নেতা রোকন উদ্দিন চৌধুরী, আফসার আলী সরদার, এ মজিদ বিশ্বাস, অ্যাডভোকেট এম এ গফুর, অ্যাডভোকেট কামরুল আলম, এম জি মোস্তফা, আজিজুর রহমান দিলু, শাহিনূর আক্তার বিউটি, মো. আব্দুল খালেক, খায়রুল আনাম বকুল, গোলাম কাশেম, মো. আক্কাস আলী, মিজানূর রহমান পলাশ, বাবু অধিকারী, রইচ উদ্দিন বাবু, সদর উদ্দিন চুন্নু,  মো. মাসুদ, মনিরুজ্জামান মোস্তাক, মহব্বত হোসেন খোকন, মো. কোরবান আলী, বি এম ইবনে ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, খালেদা জিয়ার রাজবাড়ী সফর সফল করার জন্য বিএনপি’র স‌ব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রতিদিন কাজ করে যাবে। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন এ কর্মসূচি সম্পর্কে জানতে পারে, তারা যেন খালেদা জিয়ার জনসভায় উপস্থিত হয়ে তার বক্তব্য শুনতে পারে সে ব্যবস্থা করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সব অঙ্গ সংগঠন জেলা কমিটির সভা করবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে সব উপজেলা ও পৌরসভা কমিটির সভা করতে হবে। ১০ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভা সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজবাড়ীর ঐতিহাসিক রেলওয়ে মাঠে জনসভায় খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান