রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় নতুন কোনো করারোপ ছাড়াই ২০১২-১৩ অর্থ বছরের জন্য ১৫ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
অস্থায়ী কার্যালয় মাঠে শনিবার বিকেল ৬টার দিকে পৌর মেয়র নজরুল ইসলাম মাস্টার এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়শনের সিনিয়র সহসভাপতি ও বেড়া পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
বাজেট বক্তব্যে মেয়র নজরুল ইসলাম বলেন, ‘সরকারি অনুদানের ওপর নির্ভর করে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, জলাব্ধতার ওপর গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়।’
এ সময় তিনি বাজেট বাস্তবায়নের জন্য সরকারের কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মোক্তার আলী, উপপ্রকৌশলী সাইদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোজাম্মেল হক রাজ, জিল্লুর রহমান সরদার, নীল চাঁন আলী, আসাদুজ্জামান রানা, আফতাফ উদ্দিন, আব্দুল মালেক, কার্তিক চন্দ্র হালদার, আল মামুন ও বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হামশী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর