১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:১৬ পিএম BDST banglanew24
02 May 2012   08:13:03 PM   Wednesday BdST
E-mail this

চিতলমারীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে বুধবার বজ্রপাতে রমজান শেখ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রমজান শেখ নালুয়া গ্রামের আমজাদ শেখের ছেলে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবনাথ তালুকদার রনি বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে রমজান উপজেলার নালুয়া গ্রামে ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান রমজান।

বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় বলে জানান চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ০২, ২০১২
প্রতিবেদন: এম আকবর টুটুল
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান