৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৩৮ পিএম BDST banglanew24
24 May 2012   06:57:43 PM   Thursday BdST
E-mail this

ডেসটিনির অ্যাকাউন্ট থেকে ৪০০০ কোটি টাকা তোলার খবরে অর্থমন্ত্রীর বিস্ময়


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডেসটিনির অ্যাকাউন্ট থেকে ৪০০০ কোটি টাকা তোলার খবরে অর্থমন্ত্রীর বিস্ময়

ঢাকা : বহুল বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি’র একাধিক ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা উত্তোলনের সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদনের উল্লেখ করে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি কি বাংলাদেশ ব্যাংক জানে ?

এর জবাবে সাংবাদিকরা অর্থমন্ত্রীকে জানান, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের সূত্র ধরেই এ সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি মানি লন্ডারিং-এর আওতায় পড়ে বলেও সাংবাদিকরা মন্ত্রীকে জানান।

অর্থমন্ত্রী তখন বলেন, টাকা উত্তোলন করা হলে এর রেকর্ড অবশ্যই থাকবে এবং যারা নিয়েছে বা তুলেছে তাদের ধরা যাবে।

ডেসটিনি’র অনিয়ম তদন্তে কমিশন গঠন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের অপেক্ষায় আছি। এটা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা, ২৪ মে, ২০১২
এস আর /সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান