মেহেরপুর: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্প অভিযান চালিয়ে পরিত্যক্ত ২ টি তাজা শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করেছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানীর নেতৃত্বে শুক্রবার সকাল ৮টায় গাংনী উপজেলার কুণ্জনগর গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্তায় লাল টেপ মোড়ানো বোমা ২টি উদ্ধার করেন।
র্যাব কমান্ডার গোলাম রব্বানী বাংলানিউজকে জানান, বাড়ির ভিতর রান্না ঘর থেকে বোমা ২ টি উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে বাড়ির মালিককে ফাঁসাতে শত্রুতামূলক কেউ বোমা ২ টি রাখতে পারে।
বাংলাদেশ সময়: ০৯০৮ঘন্টা, নবেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর
eic@banglanews24.com