৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:১০ এএম BDST banglanew24
21 Jun 2012   05:40:17 PM   Thursday BdST
E-mail this

বদর হত্যা মামলায় খায়রুল কবীর খোকনের জামিন


মবিনুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে বাস চালক বদরকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বোরহান উদ্দিন, সানাউল্লাহ মিয়াসহ প্রমুখ জামিন আবেদনের শুনানি করেন।

অন্যদিকে, মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।
 
পল্টন থানার দায়ের করা একটি হরতালের মামলায় গত ৩ জুন খোকন জামিন পেয়ে কারাগার থেকে বের হলে ওইদিনই তাকে কারাফটকে আটক করে ডিবি পুলিশ।
৪ জুন তাকে খিলগাঁওয়ে গাড়িতে আগুন দিয়ে ড্রাইভার বদর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
গত ২২ এপ্রিল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন খিলগাঁও এলাকায় খিদমাহ হাসপাতালের সামনে রাখা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিলে ঘুমন্ত অবস্থায় বাস চালক বদর আলী পুড়ে মারা যান। হেলপার মোতালেব আহত হন।

এ ঘটনার দিনই খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৭ মে ১৮ দলীয় জোটের ডাকা হরতালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খোকনকে গ্রেফতার করে পুলিশ। এরপর পল্টন থানার ১৯ এপ্রিলের একটি পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

খোকনের অন্যতম আইনজীবী অ্যাড. তাহেরুল ইসলাম তৌহিদ জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তাই এ মামলায় জামিন হওয়ায় তার মুক্তি পেতে আর বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান