৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৫৮ পিএম BDST banglanew24
18 Feb 2013   09:55:40 PM   Monday BdST
E-mail this

নির্দলীয়ভাবে দুদক চেয়ারম্যান নিয়োগের আহ্বান টিআইবি র‌্যাকের


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধনী বিল জাতীয় সংসদের চলতি অধিবেশনেই পাস ও দুদকে নতুন চেয়ারম্যান নিয়োগে দলীয় বিবেচনার ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ও রিপোটার্স অ্যাগেইনস্ট করাপশন  (র‌্যাক)।

সোমবার টিআইবি কার্যালয়ে র‌্যাক প্রতিনিধি ও টিআইবির এক মতবিনিময় সভা শেষে এই আহ্বান জানানো হয়।

সংস্থা দুটির এক বিবৃতিতে  র্তমান চেয়ারম্যানের মেয়াদ এ বছরের জুন মাসে সমাপ্ত হবে উল্লেখ করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতার সঙ্গে এবং কোনো প্রকার দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরুর তাগিদ দেয়া হয়।

ওই বিবৃতিতে বলা হয়, দুদককে গতিশীল করার স্বার্থে সংসদের চলতি অধিবেশনেই দুর্নীতি দমন আইন ২০০৪ এর সংশোধনী পাস হওয়া অপরিহার্য।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় সংসদের কাছে দাবি জানায় টিআইবি ও ৠাক ।

প্রস্তাবিত সংশোধনীতে হয়রানিমূলক মামলার ক্ষেত্রে শাস্তিমূলক যে ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, তার কোনো প্রয়োজন নেই। কারণ, বিদ্যমান ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এরূপ ক্ষেত্রে প্রতিকারের সুনির্দিষ্ট বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

দুদককে আরও কার্যকর করার লক্ষ্যে এবং স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন এবং কমিশনের জনবল ও নেতৃত্বে দৃঢ়তা, পেশাগত উত্কর্ষতা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করা হয়।

র‌্যাকের পক্ষ থেকে দুর্নীতি প্রতিরোধে টিআইবিকে ১৩টি সুনির্দিস্ট প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবে টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান সম্মতি জানিয়েছেন।

প্রস্তাবের মধ্যে রয়েছে র‌্যাক -টিআইবি যৌথ কর্মশালা, সভা সেমিনার করা, দুদককে সঙ্গে নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময়, অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে কর্মশালা ও দুদক আইনের প্রয়োগ এবং দুর্বল দিক তুলে ধরা ইত্যাদি।

র‌্যাকের সভাপতি মিজান মালিকের নেতৃত্বে ৠাকের প্রতিনিধি  দল সোমবার টিআইবি কার্যালয়ে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেন। এতে প্রস্তাবনা তুলে ধরেন ৠাকের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।

সভায় র‌্যাক সহসভাপতি মতলু মল্লিক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আদিত্য আরাফাত, অর্থ সম্পাদক আহমদ ফয়েজ, কার্যনির্বাহী সদস্য শফিক শাহীন, হায়দার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় দেশে দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে টিআইবি ও র‌্যাক উভয়পক্ষের সামর্থ্য ও প্রাধান্যের ওপর ভিত্তি করে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণে সম্মত হন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৩
এডিএ/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান