১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২২ পিএম BDST banglanew24
31 Jan 2013   04:05:51 AM   Thursday BdST
E-mail this

গাজীপুরে শিবিরের ১৫ নেতা-কর্মী জেলহাজতে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: কঠোর গোপনীয়তার সঙ্গে ১৫ জামায়াত-শিবির নেত-কর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বিভিন্ন মামলায় তাদের আদালতে পাঠায় পুলিশ। আটককৃতদের নাম বলেনি পুলিশ। তবে তাদের মধ্যে নেতৃস্থানীয় কেউ নেই বলে পুলিশ নিশ্চিত করেছে।

জয়দেবপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে ওই আটকের কথা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাত থেকে শুরু করে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মিডিয়ার দৃষ্টি আড়াল করতে পুলিশ সাধ্যমত গোপনীয়তা অবলম্বন করে।

এদিকে, বুধবার বেলা সাড়ে ১১টায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিলসহ আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী গাজীপুর সদর থানা শাখা।

মিছিলটি গাজীপুর রেলক্রসিং থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।  মিছিলের নেতৃত্বে ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. সানাউল্লাহ।

মিছিলে অন্যদের মধ্যে গাজীপুর পৌর জামায়াতের আমির খায়রুল হোসেন, সদর থানা আমির হুসেন আলী, সদর থানা সেক্রেটারি আজহারুল ইসলাম, পৌর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, ছাত্রশিবির ডুয়েট শাখার সভাপতি বাহাদুর, শিবিরের জেলা সভাপতি আবু নঈম, সেক্রেটারি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে অবিলম্বে নেতাদের মুক্তি দারি করা হয়।   

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান