৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:১৮ পিএম BDST banglanew24
03 Aug 2012   07:13:56 PM   Friday BdST
E-mail this

অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ উইন্টার


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ উইন্টার

সিডনি: অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলী ডি উইন্টার। ক্রেইগ ম্যাকডারমোটের স্থলাভিষিক্ত হবেন টাসমানিয়ার সাবেক পেস বোলার।

গত মে মাসে বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেন ম্যাকডারমোট। এর থেকে শূন্য রয়েছে বোলিং কোচের পদটি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পারফরমেন্স জেনারেল ম্যানেজার প্যাট হাওয়াড বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ প্রার্থীদের টপকে অসি ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলী। প্রার্থীদের মধ্যে ছিলেন পাকিস্তানের সাবেক গ্রেট বোলার ও কোচ ওয়াকার ইউনিস।’

হাওয়াডের ভাষ্য, ‘আমাদের মনে হয়েছে, আলীর মধ্যে সেই গুণ আছে যা দিয়ে তিনি মিকি আর্থার, জাস্টিন ল্যাঙ্গার ও স্টিভ রিক্সনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবেন। এর আগে কোচিং স্টাফকে শক্তিশালী করতে আমরা নিয়োগ দিয়ে ছিলাম ম্যাকডারমোটকে।’

বর্তমানে প্রধান কোচ হিসেবে বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনের দায়িত্ব পালন করছেন আলী। এছাড়া টাসমানিয়ার সহযোগী কোচও তিনি। জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর আলী বলেন, ‘আমি মনে করি না, এটা কঠিন কাজ হবে। কারণ সঠিক নীতিমালা, ক্রিকেটারদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি ও পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সমস্যা হবে না।’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান