‘ওশান গ্রুপ প্রাণের মেলা’ নামে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে স্টুডিও এবং আউটডোর ভিত্তিক সরাসরি অনুষ্ঠান। প্রতিদিনের বই মেলার হালচাল, নতুন নতুন বইয়ের খবরাখবর, লেখক, প্রকাশক, পাঠক ও মেলার দর্শণার্থীদের প্রতিক্রিয়া পাওয়া যাবে এই অনুষ্ঠানে।
স্টুডিওতে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট লেখক, প্রকাশক, সমালোচক। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রবি থেকে বৃহস্পতিবার অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১১ টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও প্রযোজনা করবেন পলাশ মাহবুব।
বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর