৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:২৩ পিএম BDST banglanew24
25 Nov 2012   01:15:04 AM   Sunday BdST
E-mail this

মুরসিবিরোধী বিক্ষোভে মিশরের বিচারকরা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুরসিবিরোধী বিক্ষোভে মিশরের বিচারকরা

ঢাকা : বিচার বিভাগের উপর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির `অবৈধ` হস্তক্ষেপের অভিযোগ তুলে শনিবার সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিয়েছেন মিশরের বিচারকরা।

দেশটির সর্বোচ্চ বিচার পরিষদ এক বিবৃতিতে বলেছে, “প্রেসিডেন্টের এই অবৈধ হস্তক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করবে”। বিবৃতিতে মুরসিকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বলা হয়। এতে আরও বলা হয়, `জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে মুরসির যেকোনো সিদ্ধান্ত বা পদক্ষেপকে চ্যালেঞ্জ করার ক্ষমতা খর্ব করা হলো।`

বৃহস্পতিবার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে পার্লামেন্টের উপর বিচার বিভাগের সব রকম হস্তক্ষেপের ক্ষমতা বিলোপ করে নিজের ক্ষমতা বাড়িয়ে নেন দেশটির প্রেসিডেন্ট মুরসি।

প্রেসিডেন্টের ঐ ঘোষণায় মুরসির দল ফ্রিডম এন্ড জাস্টিস পাটি (এফজেপি) কার্যালয়ে ভাঙচুর চালায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

কায়রোর আদালতের বাইরে মুরসিবিরোধী বিচারকরা সরকারবিরোধী বিক্ষোভে শামিল হলে পুলিশ তাতে টিয়ারগ্যাস নিক্ষেপ ছত্রভঙ্গ করে দেয়। এদিকে ভূমধ্য সাগর অঞ্চলীয় শহর আলেক্সান্দ্রিয়ার বিক্ষোভরত বিচারকরা মুরসির জারিকৃত অধ্যাদেশ বাতিল করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে।

অন্যদিকে মুরসি দলের সমর্থকরা অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ভবনের সামনে। তারা বলছেন, `মুরসির এই অধ্যাদেশ মিশর-বিপ্লবের মূল চেতনাকে ধরে রাখার সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত দেশটির মানুষের কল্যাণের কথা ভেবেই নিয়েছেন মুরসি।`

তবে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, মুরসির এই সিদ্ধান্ত গণতন্ত্রের ব্যাপারে আন্তর্জাতিক শক্তির উদ্বেগের কারণ।

বাংলাদেশ সময় : ০১১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, ‍নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান