৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:১৯ পিএম BDST banglanew24
05 Aug 2012   04:26:38 PM   Sunday BdST
E-mail this

সুচিত্রার চরিত্রে পাওলি দাম


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সুচিত্রার চরিত্রে পাওলি দাম

আলোচিত-সমালোচিত অভিনেত্রী পাওলি দাম এবার পা গলাতে চলেছেন সুচিত্রা সেনের জুতোয়। পরিচালক অসিত সেনের বিখ্যাত বাংলা চলচ্চিত্র ‘দীপ জ্বেলে যাই’- তে সুচিত্রা সেন অভিনীত রাধা চরিত্রে এবার অভিনয় করতে যাচ্ছেন পাওলি।

‘দীপ জ্বেলে যাই’ চলচ্চিত্রটি কেবল বাংলা ছবির ইতিহাসেই নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী। এ চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন রাধা চরিত্রটি।

এবার পরিচালক শৈবাল মুখোপাধ্যায় ‘দীপ জ্বেলে যাই’ ছবিটির রিমেক ভার্সন তৈরি করতে যাচ্ছেন। সম্প্রতি ছবিটি প‍ুনর্নির্মাণের ঘোষণা দিয়ে পরিচালক বলেন, “পুরনো ছবিটি কতোটা অনুসরণ করবো বা কতোটা নতুনত্ব যোগ করবো, তা এখনো বলা কঠিন। এটা ঠিক হয়েছে যে, আমরা ছবিটা বানাব আর সেই ছবিতে রাধা চরিত্রে অভিনয় করবেন পাওলি। ব্যস, এর বেশি আর কিছুই ঠিক হয়নি। অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে।’

মুম্বাইবাসী বাঙালি পরিচালক শৈবাল মুখোপাধ্যায় আরো বলেন, ‘দীপ জ্বেলে যাই’- এর হুবহু রিমেক হবে না। গল্পটা এক থাকবে! তবে পটভূমি থাকবে এই যুগ। কাজেই প্রাসঙ্গিকভাবে পরিবর্তিত হবে অনেক কিছুই।’

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে ‘দীপ জ্বেলে যাই’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন পাওলি দাম।



বাংলাদেশ সময়: ১৫৫০, আগস্ট ০৫, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান