৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:০৬ পিএম BDST banglanew24
30 Jul 2012   10:28:09 PM   Monday BdST
E-mail this

গাজীপুর-৪ উপনির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর-৪ উপনির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা

ঢাকা: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। পার্টির প্রেসিডিয়ামের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে বৈঠকে বিএনপিপন্থী বলে পরিচিতরা নির্বাচন বয়কটের পক্ষে অবস্থান নেন বলে জানা গেছে।

সোমবার রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, কাপাসিয়া উপনির্বাচন প্রসঙ্গ উঠলে কয়েকজন প্রেসিডিয়াম সদস্য নির্বাচন না করার পক্ষে অবস্থান নেন। তাদের বক্তব্য হচ্ছে, সরকারের শেষ এ উপনির্বাচনে আওয়ামী লীগ ছাড় দেবে না। কারচুপি করে হলেও জিততে চাইবে। তাই বিএনপির মতো নির্বাচনে না যাওয়াই ভালো হবে।

তবে সংখ্যাধিক্য সদস্য এ বক্তব্যের বিপক্ষে অবস্থান নেন। শেষে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গাজীপুর জেলা সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিগ্রেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসানকে প্রার্থী করার কথা বলা হলেও তিনি অনাগ্রহ প্রকাশ করেন।

কাজী মাহমুদ হাসান কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানকে প্রার্থী করার পক্ষে মতামত দেন।

পরে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, বিগ্রেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।

বৈঠকে গঠনতন্ত্র সংশোধন করে পৌরসভা কমিটিসমূহকে জেলা কমিটির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় রংপুর পৌরসভা কমিটি ভেঙে দিয়ে রংপুর পৌর কর্পোরেশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে মশিউর রহমান রাঙ্গাকে আহ্বায়ক ও এসএম ইয়াসিরকে সদস্য সচিব করা হয়েছে।

প্রেসিডিয়াম সভায় নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর পৌরসভাকে পৌর কর্পোরেশন ঘোষণা করায় গঠনতন্ত্রে কিছু সংশোধন এবং কিছু শব্দ সংযোজনের প্রস্তাব উত্থাপন করা হয়। এসব সংশোধনী পাস করার জন্য পার্টির আগামী কাউন্সিলে পেশ করা হবে।

পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রসিডিয়ামের সভায় উপস্থিত ছিলেন, পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গোলাম মোহাম্মদ কাদের, এমএ সাত্তার, ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, মজিবর রহমান, গোলাম হাবিব দুলাল, আলহাজ্ব করিম উদ্দিন ভরসা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ব্রি. (অব.) কাজী মাহমুদ হাসান, গোলাম কিবরিয়া টিপু এমপি, জাহাঙ্গীর মোঃ আদেল, মোস্তফা জামাল হায়দার, ফকির আশরাফ, এসএমএম আলম, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মশিউর রহমান রাঙা, ফকরুল ইমাম, সোলায়মান আলম শেঠ, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, একেএম মাঈদুল ইসলাম এমপি, আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী এবং সুনীল শুভরায়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
ইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান