ঢাকা: আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-এমডি এমএ ইউসুফকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এমএ ইউসুফের চাকরির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। মেয়াদ শেষে হলে একই পদে তার চুক্তি শুরু হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এসএমএ/ জেডএম